মোহাম্মদ ইমরান, উখিয়া।
কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার ইজারাযোগ্য বালুমহালসমূহ-১৪২৯ বাংলা সনের ১লা বৈশাখ হতে ৩০ শে চৈত্র পর্যন্ত সময়ের জন্য ইজারা প্রধানের নিমিত্ত আগ্রহী তালিকাভূক্ত ব্যক্তি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ে আবেদন ফরম পূরণ করে জেলার রাজস্ব শাখা বরাবর দরপত্র জমা দেওয়ার জন্য এক বিজ্ঞাপ্তির মাধ্যমে আহবান জানিয়ে ছিলেন। জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ।
কক্সবাজার ডিসি অফিস সূত্রে জানা যায়, গত (২৪- মার্চ) জেলা প্রশাসক, কক্সবাজার কার্যালয়ের শহীদ এ,টি,এম জাফর আলম সম্মেলন কক্ষে দরপত্র দাতাদের উপস্থিতি’তে এবং জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে দরপত্র বিক্রি/দাখিল এর বক্স খোলা হয় এবং জেলার ৩৮’টি বালুমহালের সাথে উখিয়ার ৭’টি বালুমহালের ইজারা সম্পন্ন হয়।
উখিয়ার ৭’টি বালুমহালের মধ্যে পালংখালী বালুমহাল (৮৫ লক্ষ ১০০) টাকায়, ইজারা নিয়েছেন, শাহিনুল হক মারশেল। থাইংখালী বালুমহাল (৩৬ লক্ষ ৫ হাজার ৩৬) টাকায়, ইজারা নিয়েছেন, শাহিনুল হক মারশেল। বালুখালী বালুমহাল (২৫ লক্ষ ৩০ হাজার) টাকায়, ইজারা নিয়েছেন, রিদোয়ান ছিদ্দিক। ধৌয়াইঙাছরা বালুমহাল (৩১ লক্ষ ৬০ হাজার) টাকায়, ইজারা নিয়েছেন, মোস্তাক আহমদ। দৌসরী বালুমহাল (১৫ লক্ষ ৫০ হাজার) টাকায়, ইজারা নিয়েছেন, মোঃ শফি। কুমারিয়ারছরা বালুমহাল (৯ লক্ষ ৩০ হাজার) টাকায়, ইজারা নিয়েছেন, আবুল কালাম। হিজলিয়া বালুমহাল (৯ লক্ষ ২০ হাজার) টাকায়, ইজারা নিয়েছেন, জহির চৌধুরী।