করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত বেড়ে ৮১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  কারো মৃত্যু হয় নি। তবে মহামারী শুরু থেকে এই পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২২ জনে।

এদিকে মৃত্যুহীন দিনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে।  নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯ শতাংশ।

শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮৯৩ জন করোনা রোগী। এ নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৭০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় ৭ হাজার ৪১৩ টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১১ শতাংশ।

মন্তব্য করুন

Your email address will not be published.