শিকলবাহা খালে নিখোঁজ দু’নৌযান শ্রমিকের একজনের লাশ উদ্ধার

 

আনোয়ারা প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সঙ্গে যুক্ত শিকলবাহা খালে পাথরবোঝাই বাল্কহেড (নৌযান) ডুবির ঘটনায় আবুল কালাম মুন্সি (৪৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মার্চ) সকাল ১০টায় ডুবে যাওয়া বাল্কহেডের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম মুন্সি সুনামগঞ্জের ছৈয়দ আহমদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।তিনি জানান, ডুবুরি দিয়ে সকাল থেকে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। সোয়া ১০টায় তারা বাল্কহেডের ভেতর থেকে আবুল কালাম মুন্সির লাশ উদ্ধার করে। জোয়ারের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গতকাল মঙ্গলবার ভোরে কালারপোল সেতু এলাকায় পুরনো পিলারের সঙ্গে ধাক্কা লেগে ৭শত টন পাথরবোঝাই একটি বাল্কহেড (নৌযান) ডুবে যায়। ওই বাল্কহেডে ২৪ জন শ্রমিক ও ৫ জন স্টাফ ছিলেন। সবাই সাতরে খালের পাড়ে উঠতে পারলেও দুইজন নিখোঁজ হয়ে যায়। এদের মধ্যে আজ একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.