নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম সংবাদ পত্রিকার চেয়ারম্যান মাে. মঈন উদ্দিনের পিতা কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার হত্যাকাণ্ডের ঘটনায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু।
জিকু জানান, ঘটনার দিন আব্দুল হককে বেতন বাড়ানোর কথা বলেন জমির। এ নিয়ে দুইজনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে রাগের মাথায় আব্দুল হককে খুন করে জমির।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসাইন।
এদিকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গৃহকর্মী জমির উদ্দিন।
মঙ্গলবার (২ মার্চ) রাত ১১টার দিকে তাকে ঘটনাস্থলে নিয়ে আসে। পুলিশ। এরপর সবার সামনে হত্যার দায় স্বীকার করে সে।
এর আগে তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহত আব্দুল হকের বাড়ির পিছনে অবস্থিত পুকুর সেচে মিলেছে তিনটি মােবাইল। যার মধ্যে দুটি তাঁর এবং অপরটি নিহত আব্দুল হকের বলে জানায় সে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত হন্দা (মাটি খুঁড়তে স্থানীয় যন্ত্র) উদ্ধার করা হয়।
নিজেই খুন করে নিজের চোখ-মুখ বেঁধে হত্যাকাণ্ডের নাটক সাজালেও পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করতে বাধ্য হয়েছেন, গালি দেয়ার কারণে তিনি নিজেই তার গৃহকর্তাকে খুন্তি দিয়ে হত্যা করেছেন।
এর আগে রােববার রাতে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেঁওচিয়া ইউনিয়ন। আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হককে ঘরে ঢুকে হত্যা করা হয়।
নিহত আব্দুল হক (৮৫) উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের উকিল বাড়ির মৃত কাছিম আলীর ছেলে।