চকবাজারের মিষ্টিমুখকে ৩ লাখ, হোটেল জামানকে ১ লাখ টাকা জরিমানা

নগরের চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে মিষ্টিমুখকে ৩ লাখ টাকা এবং হোটেল জামান রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে চিটাগাং শপিং কমপ্লেক্সে ট্রেড সাইসেন্স ছাড়া ব্যবসা পরিচলনা করার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং চসিক স্যানিটারি পরিদর্শকের মামলায় দুই দোকান মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.