বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ জন চেয়ারম্যান প্রার্থী কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯জুন) বিকাল ৪ টা থেকে রাত সাড়ে ৯ টা পযর্ন্ত উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান ও জেলা প্রশাসন চট্টগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন এর নের্তৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে বিধিবহির্ভূতভাবে প্রচারণা ক্যাম্পে বিধি বহির্ভূত উচ্চ আওয়াজে সঙ্গীত পরিবেশন,দেয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় পুঁইছুড়ি ইউনিয়নের ৫ চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই সময় দেয়ালে লাগানো পোস্টার, ব্যানার, তোরণ অপসারণ করা হয়, প্যান্ডেলে ব্যবহৃত আলোকসজ্জার সরঞ্জামাদি, শব্দ যন্ত্র ও মাইক জব্দ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ঝুঁকিমুক্ত নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাঁশখালীতে আজকে পযর্ন্ত অদ্যবধি নির্বাচনীয় আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ১৭ জন চেয়ারম্যান প্রার্থী ও ২৬ জন সাধারণ সদস্য প্রার্থীকে মোট ৪,১৩, ০০০(চার লক্ষ তের হাজার) টাকা জরিমানা করা হয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ঝুঁকিমুক্ত নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে।