বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন সভাপতি মেহেদী সম্পাদক ইমন

 

বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছ। কমিতে সভাপতি পদে মো: হামেদ হুসাইন মেহেদী, রোমি হাসান ইমনকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট এক বছরের জন্য আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। শুক্রবার (১০ জুন) রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। এর আগে বিকালে বড়াহাতিয়া বি জি সেনের হাট উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আ ক ম সিরাজুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা প্রমুখ। এছাড়াও সম্মেলন উদ্ধোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।

মন্তব্য করুন

Your email address will not be published.