বিশ্বনবীর অপমানে ঈদগাঁওতে দীর্ঘ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঈদগাঁও প্রতিনিধি:

বিশ্ব নবীর অপমান সইবেনা আর মুসলমান শ্লোগানে ঈদগাঁওতে দীর্ঘ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১০ই জুন শুক্রবার জুমার নামাজের পর মহানবী হয়রত মোহাম্মদ মোস্তফা (সা:) ও আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঈদগাঁও বাস স্টেশনে। ঐদিনই ঈদগাঁওর আশপাশ এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হলেন স্টেশন চত্তরে। সেখানে ঈদগাঁও উপজেলার সকল মুসলিম তাওহীদি জনতার আয়োজনে নানা শ্রেনীপেশার বিপুল সংখ্যক লোকজন মানববন্ধনে অংশ নেন বিক্ষোভ ও মানববন্ধনে নানান শ্লোগানে মুখরিত করে তুলেন রাজপথ।

মন্তব্য করুন

Your email address will not be published.