বাঁশখালী প্রতিনিধিঃ নবম ধাপে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৩ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই দফায়ও অনিয়ম, সহিংসতার খবর পাওয়া গেছে। উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে নির্বাচনী অনিয়ম, সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ পর্যন্ত নির্বাচনি সহিংসতায় ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১৫ জুন) সকাল ৮ থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এদিকে ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তারা। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশখালী উপজেলায় ১৩ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত নৌকা ৭ টিতে বিজয়ী হয়েছে। বাকী ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী স্বতন্ত্র জনের মধ্যে ৩ জন প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। বুধবার (১৫ জুন) উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন ও গণনা শেষে নির্বাচনী কর্মকর্তারা বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন। বাঁশখালী উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, পুকুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আসহাব উদ্দীন আনারস প্রতীকে পেয়েছেন (৬০২৫) ভোট, সাধনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী খন্দকার মোহাম্মদ সালাহউদ্দীন কামাল অটোরিক্সা প্রতীকে পেয়েছেন (৬২০১) ভোট, খানখানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মোঃ জসীম উদ্দীন হায়দার নৌকা প্রতীকে পেয়েছেন (৪৪৪৬) ভোট, বাহারচড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত অধ্যাপক তাজুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন (৭৪৯৮) ভোট, কালীপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আ.ন.ম শাহাদত আলম নৌকা প্রতীকে পেয়েছেন (৫৫৫৫) ভোট, বৈলছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত মোঃ কপিল উদ্দিন নৌকা প্রতীকে পেয়েছেন (৪১৪১) ভোট, কাথরিয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত আলহাজ্ব ইবনে আমিন নৌকা প্রতীকে পেয়েছেন (৫৪৪২) ভোট, সরল ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত রশিদ আহমদ চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন (১৪৬৭৪) ভোট, শীলকূপ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত কায়েস সরওয়ার সুমন নৌকা প্রতীকে পেয়েছেন (৪১১০) ভোট, গন্ডামারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোঃ লেয়াকত আলী আনারস পেয়েছেন (৭১১৫) ভোট, শেখেরখীল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোর্শেদ চশমা পেয়েছেন (৩৭২৯) ভোট, ছনুয়া ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী মোঃ এম হারুনুর রশিদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন (৬২৪৭) ভোট ও পুঁইছুড়ি ইউনিয়নে স্বতন্ত্র আওয়ামী লীগ বিদ্রোহী তারেকুর রহমান অটোরিক্সা প্রতীকে (৬২৯৪) ভোট পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আলম এ ফলাফল নিশ্চিত করেন। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলো। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়সাল আলম বলেন, একটা উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। কোথাও তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কিছু কিছু ইউনিয়ন কেন্দ্রে ফলাফল ঘোষণার কেন্দ্রের বাইরে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করে।