খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. দেলোয়ার হোসেন’র ব্যক্তিগত উদ্যোগে অসচ্ছল রোগীর সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ জুন (বুধবার) কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামাল জীবনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মাইনুদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. মাহবুবুল আলম, কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হান্নান, দীঘিনালা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নওশাদ পাটোয়ারী, কবাখালী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হাসেম প্রমূখ। শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. দেলোয়ার হোসেন বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র পক্ষ হতে অসচ্ছল রোগীর সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি আমার ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী (পোশাক) বিতরণ করেছি৷ এ ধরনের সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।