নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ায় প্রতারণা মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক সাথে দুই ভাইকে গ্রেফতার করেছেন সাতকানিয়া থানা পুলিশ।
গত বৃহস্পতিবার(২৮শে জুন) বিকালে সাতকানিয়ার কেঁওচিয়ার ২নং ওয়ার্ডের দস্তিরহাট এলাকা থেকে দুই সহোদরকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার ১০নং কেঁওচিয়ার ২নং ওয়ার্ডের দস্তিরহাটের স্বাছি মিয়ার ছেলে খায়ের আহমদও সাব্বির আহমদ।
স্থানীয়সুত্রে জানাযায়-সাব্বিরও খায়ের আহমদ একটি প্রতারণা মামলায় পলাতক ছিল কিন্তু আজকে তাদের গ্রেফতার করেন সাতকানিয়া থানা পুলিশ।
এদিকে তাদের গ্রেফতারের বিষয়ে সত্যতা স্বীকার করে সাতকানিয়া থানার এএসআই জহির বলেন-খায়ের আহমদও সাব্বির আহমদের বিরুদ্ধে আদালতের একটি ওয়ারেন্ট ছিল সেই মূলে তাকে গ্রেফতার করি।কালকে যথাযথ প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হবে।