সৈয়দ আককাস উদদীন (সাতকানিয়া) চট্টগ্রাম
সারা বাংলাদেশের দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তাও কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে সংযুক্ত কর্মকর্তাও কর্মচারী কল্যান পরিষদের ডাকে -কর্মবিরতি ঘোষনা করেছেন সমগ্র বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তাও কর্মচারীরা।
তারই ধারাবাহিকতায় সাতকানিয়া উপজেলায়ও কর্মবিরতি ঘোষনা করে আন্দোলনে নামেন সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে সাতকানিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসাইনের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচীতে অংশ নেন সাতকানিয়া উপজেলার সংশ্লিষ্ট এই দপ্তর।

কর্মবিরতিও আন্দেলনের বিষয়ে সাতকানিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুল হোসাইন বলেন –
মাননীয় প্রধানমন্ত্রী একজন জনবান্ধব এবং উন্নয়নমুখী প্রধানমন্ত্রী -আমি বিশ্বাস করি তিনি এই দপ্তরের কর্মকর্তাও কর্মচারীদের দাবীগুলি মানবিক বিবেচনা করে-আমাদের পাঁচদফা ন্যায্য দাবি সমূহ দ্রুত মেনে নিয়ে আমাদেরকে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করি।