চন্দনাইশে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে আহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে রওশনহাট বটতল এলাকায় অটোরিকশার সঙ্গে আইসক্রিমবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছেন ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন— নুরুল আমিন (৪০), পিয়ারু হোসেন (৩৫) ও মো. মোর্শেদ (৩০)।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রওশনহাট বটতল এলাকায় কক্সবাজারমুখী একটি আইসক্রিমবাহী (ঢাকা মেট্টো -শ ১১-৩৯১৬) পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালক ও দুইজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

দোহাজারী হাইওয়ে থানার সরকারি উপপরিদর্শক (টাউন) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.