আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্র সৈকতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ধুমড়ে-মুছড়ে ঘটনাস্থলে প্রাণ গেল মো. আসিফুল ইসলাম (১৮) নামে এক যুবকের। শুক্রবার (১৯ মার্চ) দুপুর বারোটায় উপজেলার বারশত ইউনিয়নের পারকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া মুন্সিভিটা গ্রামের প্রবাসী আবুল কালাম আবু পুত্র।
এঘটনায় বাইকের পিছনের বসা মারজান আকতার (২৪) নামে এক তরুণীও গুরতরভাবে আহত হয়। স্থানীরা উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত্যু ঘোষণা করেন এবং মারজান এর অবস্থা আংশস্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বলে জানিয়েছেন ডাক্তার মিলি।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে দুই তরুণ-তরুণী তীব্র গতিতে পারকি সৈকতের দিকে যাচ্ছিল। তার পিছনে বেশ কয়েকটি মোটরসাইকেলও ছিল, যাদের কারো মাথায় ছিল না কোনো হেলমেটও। হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধুমড়ে-মুছড়ে পড়ে যায়। এসময় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন গাড়িতে থাকা দুইজন ও আবুল বশর (৫৫) নামে এক পথচারী। সেও চমেক হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।