সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলার ১৩ নং বাজালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন – এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শুভ উদ্বোধন হয়। বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম – ১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদ ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম এ মোতালেব সি আই পি । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী, ১২ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু,এবং কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহমদ,বাজালিয়া শেরে বাংলা স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক ছাত্রনেতা আজাদ সিকদার, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ।