সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়া উপজেলার এওচিয়ার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে আব্দুর রহিম ফুটবল মার্কায় রেকর্ডসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম বলেন- আমি দীর্ঘদিন ধরে এওচিয়ার ৪নং ওয়ার্ডে মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীর নির্দেশে -মাননীয় এমপি মহোদয়ের সাথে রাজনীতির সাথে এবং উন্নয়নকর্মকান্ডে সক্রিয় ছিলাম,সেই সুবাদে সমাজের বিভিন্ন উন্নয়নমুখি কার্যক্রমে আমার অংশগ্রহণ ছিল।
তারই আলোকে এলাকাবাসী যাচাইবাছাই করে আমাকে ফুটবল প্রতীকে নির্বাচিত করেছেন।
আমি আমার ৪নং ওয়ার্ডবাসীকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমার মত নগন্য ব্যক্তিকে উক্ত ওয়ার্ডের সেবক নির্বাচিত করায়।
এদিকে ৪নং ওয়ার্ডে আব্দুর রহিম বিপুল ভোটে ইউপি সদস্য পদে নির্বাচিত হওয়ায় এলাকাবাসীর মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজমান পরিলক্ষিত হয়।
এই বিষয়ে এওচিয়ার ৪নং ওয়ার্ডের তরুণ ব্যবসায়ী রুবেল বলেন-আমাদের ওয়ার্ডের জনপ্রতিনিধি না হওয়ার আগে থেকেই আব্দুর রহিম এলাকায় সুবিধা অসুবিধায় সবার সাথে থেকে সবার মন জয় করেছেন।
তিনি এই ওয়ার্ডে বর্তমান সময়ে সবচেয়ে যোগ্য প্রার্থী ছিলেন। এই জন্য সবাই নজিরবিহীন ভোটাধিকার প্রয়োগ করে তাকে নির্বাচিত করেছেন।
তিনি আরো বলেন-আর প্রায় ২০বছর পরে দেওদীঘি থেকে আমরা মেম্বার আনতে পেরেছি এটাও আমাদের বড় অর্জন।