সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুর দিঘী বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এলাকায় আজ বুধবার (২৬ অক্টোবর) বিশেষ অভিযান পরিচালনা করে ২হাজার তিন শত পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ। আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার সদর এলাকার কাশিপুর ইউনিয়নের মোঃপারভেজ (২৫)৷ খুলনা জেলার হরিনটানা থানার বটিয়াঘাটা এলাকার মোঃ মামুন শেখ (২৮),কক্সবাজার জেলার চকরিয়া থানার চিরিঙ্গা এলাকার দক্ষিণ বুড়ি পুকুরের জাহেদা আক্তার (২৪)। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ আবদুল হান্নান জানান, গ্রেফতারকৃত সকলকে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।