সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মদিনা নগর কল্যাণ সোসাইটির ঢেউটিন বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

এস এম কামরুল ইসলাম, চট্টগ্রাম সাতকানিয়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে মদিনা নগর কল্যাণ সোসাইটি। সংগঠনটির উদ্যোগে গত ১ আগষ্ট ২০২৬ (শনিবার) সাতকানিয়ার ৬নং এওচিয়া ইউনিয়নের রহমানিয়া মিছবাহুল উলূম দাখিল মাদ্রাসা মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় সংখ্যক ঢেউটিন তুলে দেওয়া হয়, যাতে তারা ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণে প্রাথমিক সহায়তা পান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মদিনা নগর কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ বলেন, দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও সমাজের অসহায়, দুস্থ ও দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে সংগঠনটির এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

স্থানীয় বাসিন্দারা এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় মদিনা নগর কল্যাণ সোসাইটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনও বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসবেন।

মন্তব্য করুন

Your email address will not be published.