সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঠাকুর দিঘী এলাকায় ২৬ অক্টোবর অভিযান চালিয়ে ৯শত পিস ইয়াবাসহ একজনকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম নুর মোহাম্মদ সে কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কসাই মিয়া হোসেন এর বাড়ীর মৃত ফকির আহমদ এর ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোঃ আবদুল হান্নান জানান, আসামিকে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।