বাঁশখালীতে র‌্যাবের অভিযানে ২ টি অস্ত্র সহ আটক ১

 বাঁশখালী  প্রতিনিধিঃ- চট্টগ্রামের বাঁশখালী থেকে ১টি এসবিবিএল,১টি ওয়ান শুটারগানসহ আলমগীর হোসেন হৃদয়(২৮) কে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল বাঁশখালী উপজেলার সরল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি এসবিবিএল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর সরল ইউপির মধ্যম সরল পশ্চিম পাড়া (কালু বলির বাড়ী) এলাকার মফিজুল আহমেদ এর পুত্র। শনিবার দুপুর ১ টার দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান,উদ্ধারকৃত অস্ত্রগুলো দিয়ে সে স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বাঁশখালীর সরল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি এসবিবিএল ও ১টি ওয়ান শুটারগান উদ্ধারসহ একজন কে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.