আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে দীপেন ত্রিপুরা নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় ঘটনাটি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় ঘটে। জানা যায়, দীপেন ত্রিপুরা সদর উপজেলার খাগড়াপুর এলাকার সুকুমার ত্রিপুরার ছেলে। সে খাগড়াছড়ি সরকারি কলেজে মানবিক বিভাগে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দীপন ত্রিপুরা বাঁশে আর্জেন্টিনার পতাকা বেঁধে গাছে উঠতে গেলে কাঁচা বাঁশে বিদ্যুৎ ছড়িয়ে দীপেন ত্রিপুরা বিদ্যুৎপৃষ্ট হয়ে গাছ থেকে পরে যায়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.