সাতকানিয়ায় অজ্ঞাত নারীর লাশ ভেসে আসলো নদীতে

 

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মপুর বিশ্বহাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, বিকেলে সাঙ্গু নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমাদের একটি টিম লাশটি উদ্ধার করে। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে পাহাড়ি এলাকা থেকে লাশটি ভেসে এসেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.