অক্টোবরেও ৮৪লক্ষ টাকার মাদক উদ্ধারের খবর দিলেন সাতকানিয়া পুলিশ

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ আবারো বিগত দিনের ধারাবাহিকতায় গেল মাসেও ৮৪লক্ষ টাকার মাদক উদ্ধারের সুসংবাদ দিলেন।

সেপ্টেম্বরের মত অক্টোবরেও মাদক উদ্ধারের মত চমক খবর দিলো পুলিশ প্রশাসন।

১৪ই অক্টোবর (মঙ্গলবার) সাতকানিয়া থানার অক্টোবর মাসের মাসিক নথিপত্র ঘেটে এই তথ্য জানাযায়।

মাদক মামলার পাশাপাশি থানা এলাকায় কমে গেল ধর্ষন, চুরি ডাকাতি জবর দখলও চাঁদাবাজিসহ সকল অপকর্ম ইত্যাদি ইত্যাদি।

সাতকানিয়ার সচেতনমহলের দাবী কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যতিত সাতকানিয়ার সামগ্রীক বিষয় খুবই ভালো।
এদিকে গত অক্টোবর মাসেও নজিরবিহীন মাদক উদ্ধার হওয়ায় সচেতন মহল -এ্যাডিশনা এসপি শিবলী নোমানও ওসি তারেক হান্নান, ওসি তদন্ত শফিকুল ইসলামের ভূয়সী প্রশংসা করেন।

এদিকে ৮৪লক্ষ টাকার মাদক ও এবং একই মাসে মাদক মামলা ২৩টি,ইয়াবা উদ্ধারের সংখ্যা ২৭৭১০পিস এবং মাদক-সংশ্লীষ্ঠতায় ২৬জনকে কারাগারে পাঠানোর বিষয়ে ওসি তারেক হান্নান বলেন-সাতকানিয়া সার্কেলের এ্যাডিশনাল এসপি শিবলী নোমান স্যারের নির্দেশনায় আমি আমার ওসি তদন্ত শফিকুল ইসলামকে সাথে নিয়ে আল্লার রহমতে প্রতিমাসের ন্যায় অক্টোবরেও প্রায় ৮৪লক্ষ টাকার মাদক উদ্ধার করতে সক্ষম হয় এবং একই সাথে মাদক সম্পৃক্ততায় ২৬জনকে আটক করি তাদের বিরুদ্ধে ২৩টি মামলাও রুজু করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.