চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী পৌরসভা এলাকায় মায়ানমার থেকে পালিয়ে আসা মৃত আবদুর রশীদের পরিবারের সদস্য শারমিন আকতার,পাখি আকতার,লেদু আকতার ও রাসেল এর নানান রকম অনৈতিক কর্মকান্ড,অসামাজিক কাজ,নির্যাতন,অত্যাচার এবং বিভিন্ন মামলা-হামলার প্রতিবাদে মানববন্ধন করছে ডাকবাংলার এলাকাবাসী। আজ ১৪ নভেম্বর (সোমবার) দুপুরে উপজেলা দোহাজারী পৌরসভাস্থ ডাকবাংলা কলোনীতে প্রায় ১৫০ পরিবারের সদস্যরা মিলিত হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। এসময় এলাকাবাসীর পক্ষ হতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দ ফাতেমা বেগম,জোছনা আকতার,সুফিয়া আকতার,বুলবুল আকতার,নুরুল আলম,মো.তৈয়ব,মো.মানিক প্রমুখ। এসময় বক্তারা বলেন,আমরা দীর্ঘদিন থেকে এই কলোনীতে বসবাস করে আসছি। এখানে প্রায় ১৫০টি পরিবার রয়েছে। যাদের প্রতিটি পরিবারে উপযুক্ত ছেলে-মেয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয় মায়ানমার থেকে পালিয়ে আসা মৃত আবদুর রশীদের পরিবারের এক ছেলে ও ৪ মেয়ের নানান অসামাজিক কার্যকলাপে কারণে এবং তাদের অত্যাচার ও মামলা-হামলার প্রতি অতিষ্ঠ করে আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করতে হচ্ছে। দাতের এইসব কর্মকান্ডের জন্য এই কলোনীতে এখন বসবাস করা দায় হয়ে গেছে। আজকের এই মানববন্ধন থেকে এই অনৈতিক কর্মকান্ডে ও হামলার তীব্র নিন্দা জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী।