সাতকানিয়ায় ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক পাচারকালে ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার উপজেলার সদর ইউপি’র ঠাকুরদীঘি বাজার স্টেশনে তল্লাশি চৌকি স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালী জেলার নোয়াখালী সদর (সুধারাম) থানার মন্নান নগর ০৬নং ওয়ার্ড মোল্লাবাড়ী এলাকার মো. পিয়ন আলীর ছেলে মো. সোহেল (৩০) ও একই এলাকার পূর্ব এওজবালিয়া সওদাগরবাড়ী এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. রাসেল হোসেন (২৮)। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মাদক আইনে মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.