সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ২ লক্ষ টাকা জরিমানা আদায়

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে আজ (৩০ নভেম্বর) বুধবার কেরনাীহাট -বান্দরবান সড়কের দস্তিদার হাট আমতল এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে রূপকানিয়া এলাকার নুরুল আলমের ছেলে জাফর ছাদেককে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা।

অভিযানে ভূমি অফিসের কর্মকর্তা ও সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীতেও জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.