সৈয়দ আক্কাস উদদীন
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদকের দায়িত্ব পাওয়ায় সংবর্ধিত হলেন চট্টগ্রাম আইন কলেজের মেধাবী ছাত্রনেতা মোঃ জয়নাল আবেদীন রুবেল।
শনিবার (০৩ ডিসেম্বর) বেলা ৩টায় ঢাকা থেকে চট্টগ্রামে আসার পর নাসিরাবাদ ওমেন কলেজ মোড়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও কলেজসহ সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে আনন্দ মিছিল নিয়ে নগরীর ওমেন কলেজ মোড় হতে শুরু হয়ে জিইসি, ২নং গেইট ও বেবি সুপারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব নাসিরাবাদ কবির মার্কেট এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

এর আগে গত ৩১ জুলাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জয়নাল আবেদীন রুবেল কে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক পদে মনোনীত করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ গড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড হিসেবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মানে আপনার সর্বাত্মক অংশগ্রহণ বাংলাদেশ ছাত্রলীগের অগ্রযাত্রাকে আরও বেগমান করবে।