মার্চে বাংলাদেশে আসছেন মেসি

লিওনেল মেসিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী মার্চ মাসে ঢাকা সফরের সময় মেসিকে সঙ্গে করে যাতে নিয়ে আসেন তার জন্য অনুরোধও জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগোকে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, ‘আমি বলেছি, তিনি (আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী) যেন সঙ্গে করে লিওনেল মেসিকেও নিয়ে আসেন। তাহলে খুব ভালো হবে।’

ড. মোমেন বলেন, অতীতে আম কূটনীতি, মিষ্টি কূটনীতি হয়েছে। আর এবার হয়েছে স্পোর্টস কূটনীতি। বাংলাদেশের জনগণ এবার ব্রাজিল ও আর্জেন্টিনাকে ব্যাপকভাবে সমর্থন করেছে। এ কারণে স্পোর্টস কূটনীতি এগিয়ে গেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্জেন্টিনা আমাদের পুরনো বন্ধু। জাতিসংঘেও একসঙ্গে কাজ করেছি। তারা বিভিন্ন সময়ে আমাদের সহায়তা করেছে। আগামী দিনে আমাদের দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.