খাগরিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদে চতুর্থ বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান আকতার হোসেন। সম্প্রতি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ডক্টর বিপ্লব গাঙ্গুলী এ কমিটির অনুমোদন দেন।
আকতার হোসেন খাগরিয়া ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদকের দায়ি্ত্ব পালন করছেন।
কমিটিতে অন্যান্যদের মধ্যে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মুন্সি আব্দুর রব সৌরভ, মোঃ আইয়ুব আলী, সাইফুদ্দীন মো. আল হেলাল, হারুনুর রশিদ, রেহেনা আক্তার, শিক্ষক প্রতিনিধি হয়েছেন সুজিত কান্তি দাশ, নটু বিশ্বাস, শাহিদা গুলশান হিরো
চেয়ারম্যান আকতার হোসেন বলেন, বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান, অবকাঠামো, শিক্ষকদের সুবিধাদি নিশ্চিত করতে আমি কাজ করে যাবো।