নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের টিম-৪২ এর পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে এস.আই/মোহাম্মদ আমির হোসেন, এ.এস.আই মোঃ শেখ ফরিদ, এ.এস.আই/নুরন্নবী মুন্না সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় গত ১৮ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ কাঁচা রাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে একটি চোরাই মোটরসাইকেলসহ সুজয় বড়ুয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সুজয় বড়ুয়া চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে তা বিক্রি করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করার পর চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের কর্মকর্তারা।