লায়ন এম সামশুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জানাজা সম্পন্ন

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রামের সাবেক জেলা লায়ন্স গভর্নর ও দি সিনিয়র সিটিজেন সোসাইটি চট্টগ্রামের বর্তমান সাধারণ সম্পাদক লায়ন এম সামশুল হকের (৭৬) মৃত্যুতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার – পরিজন, আত্নীয় -স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে মারা যান। তিনি পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার জিপিও চট্টগ্রামের সাবেক পোস্ট মাস্টার মৃত এস আহমেদ হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাহার ছোট ছেলে স্থপতি রিদওয়ানুল হক জানান, বাবা দীর্ঘ দিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন। গলায় একটা অপারেশনও করা হয়েছিল। বুধবার রাতে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি। শুক্রবার সকাল দশটার সময় চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রথম নামাজে জানাজা ও বাদে জুমা পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে কৈয়গ্রামে এস এ নুর উচ্চ বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিডিএ’ র চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ,দৈনিক আজাদীর সম্পাদক আবদুল মালেক, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান,পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলম, nñউপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক হারুনর রশীদ,দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ ফারুক প্রমূখ। দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা লায়ন এম সামশুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী,মহানগর পিপি এডভোকেট আবদুর রশীদ, দি সিনিয়র সিটিজেন সোসাইটির সভাপতি এম এ মালেক, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক এম এ জাফর, শাহজাদা মহিউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাছির, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য দেবব্রত দাশ দেবু, পৌর মেয়র আইয়ুব বাবুল,দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কাদের সুজন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন,বর্তমান সভাপতি আ ক ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ, যুবলীগের সাবেক সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, দক্ষিণ ছাত্রলীগের সাবেক আহবায়ক মো: ফারুক।

মন্তব্য করুন

Your email address will not be published.