সাতকানিয়া পৌরসভাস্হ বৃহত্তর সাতকানিয়ার প্রাণকেন্দ্র দেওয়ান হাট বাজার, ঐতিহ্যবাহী আদালত সড়ক, মরিচ্যাপাট্টি, কানুপুকুর পাড় ও তৎসংলগ্ন ব্যাবসায়ীদের নিয়ে ‘সাতকানিয়া বহুমূখী ব্যাবসায়ী সমিতি’ গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সমিতির অস্হায়ী কার্যালয়ে রাত ৮টায় সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় ১ম পর্বে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যাবসায়ী জনাব আব্দুল মাবুদ। এতে সমিতির কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনার জন্য উপস্হিত প্রায় ৪ শতাধিক ব্যাবসায়ীর সর্বসম্মতিক্রমে মো. কামাল উদ্দিনকে সভাপতি ও তোফায়েল আহমদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোঃ আলী, কোষাধ্যক্ষ জনাব হারুনুর রশীদ, সহ কোষাধ্যক্ষ জনাব মো. ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও সহ সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আবছার সোহেল।
এদিকে নবনির্বাচিত সভাপতি মো. কমাল ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ বলেন- আমরা সকল ব্যবসায়ীদের নিয়ে সুন্দর একটা পরিবেশ গড়ে তোলে ব্যবসা করব। আমরা সকলেই ভাই ভাই আমাদের ভেতর কোন ভেদাভেদ, হিংসা নেই।
আমরা সকলকে নিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ।