‘পরিবেশের ভারসাম্য ও জীবন যাত্রা স্বাভাবিক রাখতে বৃক্ষের ভূমিকা অপরিসীম’

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এড ভিশন বাংলাদেশের আয়োজনে মাসব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচী ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বিভিন্ন মোড়ে বৃক্ষ রোপণ করা হয়।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বৃক্ষ রোপণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র এম. রেজাউল করিম চৌধুরী সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

তিনি বলেন, ‘প্রকৃতির অপরুপ সৌন্দর্যে বৃক্ষ বিশেষ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য ও জীবন যাত্রা স্বাভাবিক রাখতে বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ আমাদের পরম বন্ধু।

তিনি আরও বলেন, ‘বৃক্ষের বিভিন্ন উপাদানের উপর আমাদের সামগ্রিক জীবনের অনেক কিছু নির্ভর করে। এ্যাড ভিশনের এমন উদ্যাগকে আমি সাধুবাধ জানায়।
বীর মুক্তিযোদ্ধা চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরীর সার্বিক সহযোগিতার কারণে নগরবাসী বৃক্ষ রোপণের উৎসাহিত বোধ করবে।’

হেলাল আকবর বলেন, ‘বৃক্ষের প্রতি নগর পিতার এমন চিন্তা চেতনা এই চট্টগ্রামের প্রকৃতির নতুন মাত্রা দিতে সক্ষম হবে বলে মনে করি। চলুন, সকলে মিলে গাছাই-পরিবেশ বাঁচাই।’

উপস্হিত ছিলেন, এ্যাড ভিশন বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি সাজেদুল করিম মিল্টন, এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী মাসুদ রানা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক স. ম জিয়াউর রহমান, সহ সভাপতি মো. হাসান মুরাদ, আবদুল মান্নান রানা, এম এ হাশেম, মো. জসিম উদ্দিন, আসিফ ইকবাল, আয়েশা সিদ্দিকা, নিশিতা বড়ুয়া নিশি, মো. মোস্তফা, মো. শিহাব মো. নিজাম।

মন্তব্য করুন

Your email address will not be published.