চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা ও সম্পাদক তৌফিক ইফতেখারকে অনবরত হুমকির প্রতিবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাতকানিয়া সাংবাদিক ফোরাম।
রবিবার বিকেলে সাতকানিয়া সাংবাদিক ফোরামের কেরানিহাটস্থ নিজস্ব কার্যালয়ে এক জরুরি মিটিং শেষে সংগঠনটির নেতারা এই বিবৃতি দেন।
ফোরামের সভাপতি সৈয়দ আক্কাস উদ্দীন ও সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, পেশাগত দায়িত্বপালনে যদি স্বার্থান্বেষী প্রভাবশালীদের কুদৃষ্টি পরিলক্ষিত হয় তা গণমাধ্যমের জন্য সুখকর নয়। অতএব এই হুমকি-ধমকি বন্ধ না হলে সাতকানিয়া সাংবাদিক ফোরাম রাজপথে থেকেই অধিকার আদায়ের পথ বেঁচে নেবে।