ক্লাস না করায় কপাল পুড়ল ১৪৬ শিক্ষার্থীর!

কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের ১৬০ জন শিক্ষার্থীর মধ্যে ১৪৬ জনই এবার ফরম পূরণের সুযোগ পাচ্ছে না। গতকাল রোববার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন ও কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল মনসুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) যে সমস্ত শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ডিসকলেজিয়েট (৬০% এর কম ক্লাস উপস্থিতি), তারা কোনো অবস্থাতেই ফরম পূরণ করতে পারবে না।

জরুরি বিজ্ঞপ্তিতে কারা ফরম পূরণ করতে পারবে না ও কারা পারবে তাদের রোল নম্বর উল্লেখ করা হয়েছে।

নিম্নে বিজ্ঞপ্তিটি দেওয়া হলো:

মন্তব্য করুন

Your email address will not be published.