সাতকানিয়ায় ফসলি জমি নষ্ট করে পাখি শিকার, প্রতিবাদ করায় প্রাণে হত্যাচেষ্টা

সাতকানিয়ায় রাতের আঁধারে ধানক্ষেত নষ্ট করে পাখি শিকারের প্রতিবাদ করায় কৃষককের উপর হামলা করে প্রাণে মারার হুমকির অভিযোগ উঠেছে অবৈধ শিকারিদের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে সাতকানিয়া উপজেলা কাঞ্চনা ইউনিয়নের দক্ষিণ কাঞ্চনা ৭ নম্বর ওয়ার্ডের ডেবার বিল আফজল বাড়ির কৃষক নুরুল আলমের সঙ্গে।

অভিযুক্তরা হলেন— একই এলাকার মো. বাশির ছেলে মো. ফরহাদ (২৮) ও জামাল আহমদের ছেলে মো. টিপু (২২)।

জানা গেছে, গত ১ মার্চ রাতে অভিযুক্তরা ধান ক্ষেত নষ্ট করে পাখি শিকার করায় ধান চাষ নষ্ট না করতে এবং পাখি শিকার না করতে বাঁধা প্রধান করায় নুরুল আলমকে লম্বা দা দিয়ে কোপ দেয়। এসময় হাতের আঙুলে কেটে যায়।

এ ঘটনায় নুরুল আলমের স্ত্রী মেহরাজ বেগম সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মো. ফরহাদ ও মো. টিপু নুরুল আলমকে একা পেয়ে হাতে ও পিটে আঘাত করে এবং সেই সাথে ঘটনার বিষয়ে কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.