বাজালিয়ার চেয়ারম্যান তাপস কান্তি দত্তের উদ্যোগে বাজালিয়ায় নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। আগামীকাল বৃহস্পতিবার এটির উদ্বোধন করবেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি ।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করার অনুরোধ জানিয়েছেন চেয়ারম্যান তাপস দত্ত।