সাতকানিয়া থানায় পরোয়ানাভুক্ত আসামিসহ ৯ জন গ্রেফতার

 

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৯ এপ্রিল রবিবার থেকে সোমবার ভোর পর্যন্ত সি আর সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত এক আসামিসহ মোট ৯জন কে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশের বিভিন্ন ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন, খাগরিয়া ১নং ওয়ার্ডের অলি আহমদ, খাগরিয়া ৪নং ওয়ার্ডের নুরু মার্কেট এলাকার শাহিন আক্তার, পৌরসভার ৬নং ওয়ার্ডের শাহ আলম, সদরের উত্তর মনেয়াবাদ ৮নং ওয়ার্ডের মো.সোহেল, খাগরিয়া মাইজ পাড়ার জোলেখা আক্তার, কালিয়াইশের পারভিন আক্তার, খাগরিয়ার নুরু মার্কেট এলাকার রওশন আরা বেগম, দোহাজারী কাঠগড় এলাকার আবদুল মান্নান, পূর্ব গাটিয়া ডেঙা নুরুল হক মেন্ডারির বাড়ির মো. শাজাহান মিয়া।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত সকল আসামিদেরকে চট্টগ্রামের বিজ্ঞ আতালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.