পটিয়ার কচুয়াই গ্রামের গৃহবধূ জেরিন আক্তারের (২২) খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে ‘চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণের’ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়|
রোববার (৭ মে) সকালে নগরীর প্রেস ক্লাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খুনিরা হলেন তার স্বামী দিদার আলম ওরপে দিদার, আবু তৈয়ব, দিদারের ভাগ্নে হৃদয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জনপ্রতিনিধি, সমাজ সেবক, শিক্ষক, ছাত্রসমাজ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন হাসমত খাঁন আতিফ জয়নাল আবেদীন, রবিউল আলম, সুলভ বড়ুয়া, আশরাফ, মুহাম্মাদ মোর্শেদ, আন্জুমান আরা তানি, জেরিনের বাবা আমীর আলমদার। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
জেরিনের মা জেসমিন আক্তার বলেন, আমার মেয়েকে তারা যৌতুকের জন্য হত্যা করছে। ভবিষ্যতে যৌতুকের জন্য এমন ঘটনা যেন আর না হয়। তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, সহযোগিতা কামনা করেন।
বক্তারা জেরিন আক্তারের খুনি স্বামী দিদার, বড় ভাই আবু তৈয়ব, ভাগ্নে হৃদয়কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
উল্লেখ্য গত ৩০ এপ্রিল বিকাল সাড়ে ৫ টার দিকে পটিয়ার কচুয়াই ইউনিয়নের ফারুকি পাড়ার শেখ মুহাম্মদ পাড়ার শ্বশুর বাড়ীতে জেরিন আক্তারকে শ্বাসরুদ্ধ ও বিভিন্নভাবে আঘাত করে হত্যা করা হয়। কিন্তু তার শ্বশুর বাড়ির লোকজন এই হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।