দীঘিনালা প্রতিনিধি
দেশব্যাপি বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ করেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা
২৫শে মে রোজ বৃহস্পতিবার বিকাল ৪(চার)টায় দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী মোঃ কাসেমের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের হয়ে বঙ্গবন্ধু চত্বর হয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ সমাপ্ত হয়,
সমাবেশ শেষে প্রধান বক্তা দীঘিনালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজ্বী মোঃ কাসেম বলেন যেখানেই বি এন পি জামায়াতের নৈরাজ্য সৃষ্টি করবে সেখানেই আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিহত করবে,কারন আওয়ামী লীগ দেশে শান্তি চায় কোনো নৈরাজ্য নয়,
আরো উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বাবু বিদ্যুৎ বরন চাকমা,সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃসফিক,সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃসুমন জলিল,ও দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল(মিন্টু) প্রমূখ।