৬-দফা দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা ও আলোচনা সভা

ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে নগরীর লালদীঘি ময়দানের ছয় দফা মঞ্চে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তসলিম উদ্দিন, সুজিত দাশ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ প্রমুখ। এসময় ছয় দফা আন্দোলনে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত লাল দীঘিতে ছয় দফা মঞ্চ নির্মাণ ও সৌন্দর্য বর্ধনে মাধ্যমে ছয় দফার ইতিহাস সংরক্ষণ করায় মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলন সূচনার দিন। ১৯৬৬ সালের এদিন বাংলার স্বাধিকার আন্দোলন স্পষ্টত নতুন পর্যায়ে উন্নীত হয়। এর মধ্য দিয়ে রচিত হয় স্বাধীনতার রূপরেখা। ছয় দফাভিত্তিক আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বাঙালির স্বাধিকার আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়।

মন্তব্য করুন

Your email address will not be published.