জেলা পরিষদের বেদখল জায়গা উদ্ধারে গেলেন আব্দুল আলীম

 

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম জেলা পরিষদের নিজস্ব জায়গা প্রায় ১০০বছর ধরেই বেদখল করে রেখেছিল একটি চক্র,দখল নয় শুধু বংশপরম্পরায় তারা ওখানে গড়ে তোলেন বসতিও।

লোকেশনটি হলো সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশার ১নং ওয়ার্ডে মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার পার্শ্বে।

৭ই জুন(বুধবার) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার ইমতিয়াজ নাঈমকে সাথে নিয়ে স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বেদখলকৃত জায়গা পরিদর্শনে যান জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উপ-প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল আলিম।

জানাযায়-পশ্চিম ঢেমশার ১নং ওয়ার্ডের প্রবাসী নাজিম উদদীন, মহিউদদীনরাসহ ৪টি পরিবার চট্টগ্রাম জেলা পরিষদের নিজস্ব আরএস, বিএস রেকর্ডীয় ১৮শতক বা ৯গন্ডা জায়গা দখল করে রেখেছে গত ১০০বছর ধরে।

কিন্তু ইদানিং জেলা পরিষদের এক নোটিশের আদেশবলে কর্তৃপক্ষের সার্ভেয়ারসহ সাতকানিয়া আসনের জেলা পরিষদের সদস্য আব্দুল আলীম বেদখলকৃত জায়গা দেখে এবং কাগজপত্র ও সিট খতিয়ান দেখে পরিষদের জায়গা চিহ্ন নির্ধারন করে দখল না করার জন্য বারণ করেন, পাশাপাশি নাজিম উদদীন, মহিউদদীনরা সরকারি জায়গায় যে পাকা ঘর নির্মাণ করার প্রক্রিয়া শুরু করেন তা বন্ধ রাখার নির্দেশ দেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন -চট্টগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার মোহাম্মদ ইমতিয়াজ নাইম, ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মোস্তাক, ৮নং ওয়ার্ড মেম্বার নেজাম উদ্দিন বাবর, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিম, পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহরিয়ার রোমন, মিসফারুল আকবর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
দখলদার কফিল উদ্দিন গং, আবদুর রহমান গং এবং কামাল গংসহ সকলেই।
এদিকে প্রত্যেক দখলদাররা জেলা পরিষদের জায়গা ছেড়ে দেয়ার জন্যও একমত পোষন করেন।

 

এদিকে জেলা পরিষদের জায়গা  পরিমাপ করে বের করার পর উপস্থিত সাংবাদিকদের এক ব্রিফিং এ জেলা পরিষদের সদস্য আব্দুল আলিম বলেন,সরকারি জায়গা এটা উদ্ধার নয় শুধু জেলা পরিষদের জায়গা লীজ ছাড়া অবৈধভাবে গোটা সাতকানিয়ার কেউ দখল করে থাকতে পারবেনা,আমি এসবের বিরুদ্ধে জিরোাটলারেন্স নীতি অবলম্বন করব ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

Your email address will not be published.