জামায়াতের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, গণহত‍্যা, লুণ্ঠন, ধর্ষণসহ যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সন্ত্রাসী সংগঠন জামায়াত শিবির তথাকথিত আন্দোলনের সুযোগে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের মদদে আবার মাঠে নেমেছে। তাদের কোনোভাবেই আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না।

অবিলম্বে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের জন‍্য সংসদের চলতি অধিবেশনে আইন পাস করতে হবে।

মঙ্গলবার (১৩ জুন) আয়োজিত কর্মিসমাবেশে বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৪টায় মুক্তিযুদ্ধের প্রজন্ম বৃহত্তর চট্টগ্রামের সম্মেলন সফল করার লক্ষ্যে বক্তারা এসব কথা বলেন।

নগরের দোস্ত বিল্ডিংস্থ সংগঠন কার্যালয়ে সংগঠনের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।

বক্তব্য দেন আবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, মো. নাজিম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, রাজীব চন্দ, মাহি আল জিসা, মুস্তাফিজুর রহমান বিপ্লব, দীপন দাশ, নবী হোসেন সালাউদ্দিন, এমএ খালেক, শিলা চৌধুরী, কোহিনূর আকতার, শুভ মজুমদার ইমন, ডা. শওকত ইমরান, আশরাফ খান, জবুরুত উল্লাহ জয়, নুসরাত জাহান, নয়ন মজুমদার, শাহাদাত টিপু, রিমান বিন চৌধুরী, ইয়াছিন আরাফাত শ্রাবণ, অভি চৌধুরী, আইমান উদ্দিন, ইমাম শাকিব, শাহরিয়ার মুনতাসীর মাহি, অনিমেষ পালিত, খোরশেদ আলম, জনি বিশ্বাস, রাজমনি সেন বন্ধন, সৌরভ দাশ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.