পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেলেন এক গৃহবধূ। সোমবার (২৬ জুন) সাড়ে ৬টার দিকে পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের পাশের পুকুরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রুমা দে (৪৫) পটিয়া পৌরসভা ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার শরৎ দে’র স্ত্রী বলে জানা গেছে। জানা যায়, সোমবার সতাল সাড়ে ৬টার দিকে সুচক্রদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরে গোসল করতে যান রুমা দে। এসময় মৃগী রোগাক্রান্ত হয়ে তিনি পানিতে ডুবে যান। দীর্ঘক্ষন ধরে তাকে পূজার আসনে দেখতে না পাওয়ায় পরিবারের লোকজন তাকে খোঁজতে থাকেন। তারাও আগ থেকেই জানতেন গৃহবধূ মৃগী রোগী তাই পুকুরে গোসল করতে নেমেছেন জেনে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে এ সন্দেহে জেলেদের জাল দিয়ে পুকুরে খোঁজতে থাকে। তাতেও ঐ গৃহবধূর সন্ধান না পাওয়ায় পটিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের লোকজন চট্টগ্রাম শহর থেকে ডুবুরি দলকে খবর দিয়ে এনে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে সকাল ৯টার সময় ডুবে যাওয়া গৃহবধূর লাশ উদ্ধার করা হয় । এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্হানীয় কাউন্সিলর, পটিয়া থানা পুলিশের একটি টিমসহ উৎসুক জনতা। পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে জানা গেছে উদ্ধারকৃত মহিলাটি মৃগী রোগী ছিলেন। সাধারণত মৃগী রোগীদের পুকুরে গোসল করা নিষেধ। সকালে গোসল করতে পুকুরে নেমে তিনি ডুবে যান। আমাদের ডুবুরি দল তার লাশ উদ্ধার করেন।
আরো পড়ুন