বাঁশখালীতে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ২য় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ, ধর্ষক আটক

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছদ্মনাম সালমা আক্তার (৮) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে শীলকূপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব শীলকূপ আশিঘর পাড়া এলাকার তালিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার শ্রেণী কক্ষের পাশে থাকা সর্ব উত্তরের কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে চেয়ারম্যানকে অভিহিত করে পরবর্তীতে থানা পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বাঁশখালী থানায় ধর্ষিতার পিতা বাদী হয়ে অভিযুক্ত ঐ হুজুরকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার দায়ের করেছে।

শিশুটির পিতা জানান, ‘আমার মেয়ে স্থানীয়
তালিমুল কোরআন হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী। বুধবার সকালে প্রতিদিনের মতো আমার মেয়ে মাদ্রাসা যায়।
দুপুর ১২ টার দিকে মাদ্রাসার ছুটি হইলে সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক যে যার মত চলে গেলে অভিযুক্ত শিক্ষক আমার মেয়েকে বিভিন্ন অজুহাতে তাকে মাদ্রাসায় বসিয়ে রাখে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে আমার মেয়েকে শ্রেণিকক্ষের একটি কক্ষে নিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম জানান, ‘আমরা ভিকটিম এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। ধর্ষণের শিকার শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক মোঃ সোলেমান (৩৫) কে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.