রোজা রেখে ধান কেটে দিলেন মহানগর যুবলীগ 

প্রেস বিজ্ঞপ্তি :  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালের এই কঠিন পরিস্থিতিতেও অসহায় ও দুস্থ কৃষকদের পাকা ধান রোজা রেখে কেটে দিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতারা।
এ সময় ধান কাটার কাজে সরাসরি অংশগ্রহণ নেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ হায়দার ও মোহাম্মদ শাহাজান।
এ ছাড়াও তাদের সহযোগিতা করেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ  ইমতিয়াজ উদ্দিন, মোহাম্মদ সাকিব ও মোহাম্মদ আসিফ। যুবলীগ নেতারা বলেন, মানবতার কল্যাণে যুবলীগের নেতা-কর্মী সব-সময়ই মাঠে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে।
মন্তব্য করুন

Your email address will not be published.