নিজস্ব প্রতিবেদক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৫ আসন থেকে ঈগল প্রতীকে নাগরিক কমিটি মনোনীত প্রার্থী হয়েছেন- সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিল্পপতি এম এ মোতালেব সিআইপি।
দিন যতই ঘনিয়ে আসছে ততোই চলছে ভোটের কৌশলী সমীকরণ, থেমে নেই কেউ,প্রতিদিনই যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে।
সবকিছু মিলিয়েই চট্টগ্রামের এই জনপদে শুরু হয়েছে পাক্কা ভোটের উৎসব।

প্রতিদিনের প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা এমপি প্রার্থী এম এ মোতালেব সিআইপির ঈগলের সমর্থনে তার বড় ছেলে শিল্পপতি শহিদুল ইসলাম সিআইপিকে সাথে নিয়ে এওচিয়া-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন এওচিয়ার সর্বস্তরের মানুষের কাছে।
ওই সময় তারা দুজন- এওচিয়ার বিভিন্ন স্তরের মানুষের আশা-আকাংখার কথা অনুধাবন করেন।
এওচিয়ার মানুষ তখন সমুচ্চারণে বলেন আমরা আমাদের চেয়ারম্যান আবু ছালেহকে সাথে নিয়েই এম এ মোতালেব সিআইপির প্রতীক ঈগলের ডানায় চড়ব আগামি ৭তারিখে ইনশাআল্লাহ।