বাজালিয়ায় – স্বতন্ত্র প্রার্থীর ট্রাকের ব্যানারের আড়ালে চলছে জবর দখল

সাতকানিয়ায় ট্রাক মার্কার অফিস করেই চলছে ভূমিদখল -

 

নিজস্ব প্রতিবেদক 

সাতকানিয়া উপজেলার বাজালিয়া ষ্টেশনের দক্ষিণ পার্শ্বে  জমজম হোটেলের  সাথে লাগোয়া পশ্চিমে এই কান্ড চলছে বলে জানান  ভুক্তভোগীরা।

 

বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) বিকালে ভুক্তভোগী দীপাংকর এই তথ্য জানান।

 

ভুক্তভোগী দীপাংকর বাজালিয়া ষ্টেশনের মৃত রণজিত চক্রবর্তীর ছেলে।

 

জানা যায়,চট্টগ্রাম ১৪আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আব্দুল জব্বার চৌধুরীর কট্টর সমর্থক বাজালিয়া ষ্টেশনের বাসিন্দা স্নেহাংসু  চক্রবর্তী ও রাম সুন্দর।

 

 

দীর্ঘদিন ধরে তারা বাজালিয়া ষ্টেশনের জমজম হোটেলের পাশে দীপাংকরদের জায়গাটি জবরদখলের পায়তারা করে আসছিলো কিন্তু পেরে ওঠতে পারেনি কখনো।

কিন্তু সুক্ষ কৌশলের পরিকল্পনায়  দ্বাদশ সংসদ নির্বাচনে তারা বাজালিয়া ষ্টেশনের ট্রাকের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরীর অফিস খুলে বসেন বিরোধীয় ওই জায়গায়।

ফলে ট্রাক মার্কার অফিসের কাপড়ের পেছনের আড়ালে কয়েকদিন ধরে নির্বিঘ্নে চালাচ্ছে দখল কাজ।

 

এদিকে ভুক্তভোগী মৃত রনজিত চক্রবর্তীর ছেলে দীপাংকর আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ট্রাকের অফিসের পর্দার পেছনে গেলে, তিনি  দেখে তার পিতা রনজিত চক্রবর্তীর শ্মশানসহ গুঁড়িয়ে দেয় স্নেহাংসুরা।

শুধু তাই নয় লোক চক্ষুর আড়াল করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাতে নির্বিঘ্নে দখল প্রক্রিয়া চালাতে পারে তাই তারা ঢাল হিসেবে ব্যবহার করে আসছেন ট্রাক মার্কার সাইনবোর্ড।

তিনি আরো অভিযোগ করে বলেন,তারা জব্বার সাহেবের ট্রাকের  সাইন বোর্ড ব্যবহার করে আমাকে ক্ষমতা দেখায় এবং আমার পিতার চিতা(কবর)গুঁড়িয়ে দিয়ে চলাচলের রাস্তা বানাতে চায়।

আমি জানিনা এটা  চট্টগ্রাম ১৪ আসনের এমপি প্রার্থী জব্বার চৌধুরী জানে কিনা,আমার প্রশ্ন জাগে এমপি হওয়ার আগেই যদি জব্বার চৌধুরীর সাইন বোর্ড ব্যবহার করে কতিপয় ভুমিদস্যুরা জায়গা দখল করেন, তাহলে এবার পরবর্তীতে তিনি এমপি হলে কী করবেন এই এলাকার চিহ্নিত দখলবাজঁরা।

তিনি আক্ষেপের সূরে আরো বলেন, আমি কোন উপায়ন্তর না দেখে আমাদের চেয়ারম্যান তাপস দত্তকে জানিয়েছি।

তিনি নৌকার প্রচারণায় ব্যস্ত থাকার কারণে বিষয়টি নির্বাচনের পরে দেখবেন বলে আমাকে জানিয়েছেন।

দীপাংকর আর তার স্ত্রী আজকে আমাকে মারধর করার জন্যও আক্রমণ করতে চেয়েছিল তবে মারতে পারেনি।

বিষয়টি জানতে বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্তকে কল করা হলে তিনি জানান,হ্যাঁ বিষয়টা সত্য ট্রাকের ব্যানার লাগিয়ে লোক চক্ষুর আড়াঁলে করা হচ্ছে একজন নিরীহ মানুষের জায়গা দখল, শুধু তাই নয় একটি কবরও তারা ভেঙ্গে দিয়েছে।

বিষয়টি আমার নজরে আসলে আমি বাজালিয়া ষ্টেশনে আজকে প্রকাশ্যে মাইকে ঘোষণা দিয়ে বিষয়টি নির্বাচনের পরে সমাধান করব বলে জানিয়েছি।

এই এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা সবাই এক জোট হয়ে ট্রাকে ওঠে গেল,ওঠেই তারা স্বতন্ত্রের ট্রাক ব্যবহার করে শুর করে দিল জায়গা দখল, এবার তাদের নেতা ট্রাক মার্কা এমপি নির্বাচিত হলে বাজালিয়ায় কি হয় সেটা আল্লাহ ভালো জানে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.