নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ সাংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৪ আসনের চন্দনাইশে প্রকাশ্যে নৌকা বাদে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা না করার হুমকির অভিযোগ ওঠেছে।
উপজেলার কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর নৌকার প্রচারণায় গিয়ে প্রকাশ্যে নৌকা বাদে অন্য প্রার্থীর পোস্টার, ব্যানার, অফিস ও মাইকিং না করতে হুমকি দেন। এমন একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
এঘটনায় স্বতন্ত্র প্রার্থী আবদুল জাব্বার চৌধুরী কমিশনে অভিযোগ দেওয়ায়,আজ ৩০শে ডিসেম্বর(শনিবার) চট্টগ্রাম -১৪( চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) এর নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও বিচারপতি সিনিয়র সহকারী জজ শরিফুল হক সাক্ষরিত একটি পত্রে – জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে সাতকানিয়া সহকারী জজ আদালতে ৩১ ডিসেম্বর স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।