চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা না করতে হুমকি, শোকজ খেলেন আওয়ামী লীগ নেতা

 

নিজস্ব প্রতিবেদক:

দ্বাদশ সাংসদ নির্বাচনে চট্টগ্রাম -১৪ আসনের চন্দনাইশে প্রকাশ্যে নৌকা বাদে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা না করার হুমকির অভিযোগ ওঠেছে।

 

উপজেলার কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর নৌকার প্রচারণায় গিয়ে প্রকাশ্যে নৌকা বাদে অন্য প্রার্থীর পোস্টার, ব্যানার, অফিস ও মাইকিং না করতে হুমকি দেন। এমন একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে।

 

এঘটনায় স্বতন্ত্র প্রার্থী আবদুল জাব্বার চৌধুরী কমিশনে অভিযোগ  দেওয়ায়,আজ  ৩০শে ডিসেম্বর(শনিবার)  চট্টগ্রাম  -১৪( চন্দনাইশ -সাতকানিয়া আংশিক) এর নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও বিচারপতি  সিনিয়র সহকারী জজ শরিফুল হক সাক্ষরিত একটি পত্রে – জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে সাতকানিয়া সহকারী জজ আদালতে ৩১ ডিসেম্বর স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.